
রাজশাহী জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও চেম্বারের সাবেক প্রশাসক জিয়াউল হক টুকু হত্যা মামলার প্রধান আসামি নয়ন আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার দুপুরে রাজশাহী মহানগর ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তিনি। আদালতের বিচারক মোকসেদা আসগর আসামি নয়নকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল বিকালে সিটি ভবনের সামনে ব্যবসায়ী চেম্বারে টুকুকে গুলি করে খুন করে নয়ন। এ ঘটনায় ২৫ এপ্রিল টুকুর স্ত্রী শামসুন্নাহার বাদী হয়ে নয়নসহ পাঁচজনকে আসামি করে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে পলাতক ছিল নয়ন