সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

মা-শিশুর লাশ উদ্ধার, বাবা আটক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:27 pm, বুধবার, ৪ মে, ২০১৬

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মা ও তার তিন বছরের শিশু সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মাসুদ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ছাতিরচর এলাকায় নিজ বসতঘর থেকে শোকতারা বেগম (২৫) ও তার শিশু সন্তান মাহিমের (৩) তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শোকতারা বেগমের বাবার বাড়ি থেকে পাঠানো রান্না করা খাবার খেয়ে স্বামী-সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ শোকতারা। বুধবার সকালে গৃহবধূর স্বামী মাসুদ মিয়া ঘুম থেকে উঠে দেখেন স্ত্রী-সন্তান ঘুমাচ্ছে। পরে তাদের ঘুম থেকে উঠানোর জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া-শব্দ না পেয়ে নিকলী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা-ছেলের মৃতদেহ উদ্ধার করে। মাসুদ মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, তার স্ত্রী শোকতারার রাতে খুব গরম লাগছে বলে মাটিতে বিছানা পেতে কোলের শিশু মাহিমকে নিয়ে ঘুমিয়ে পড়েন। আর সে খাটের ওপর ঘুমায়। সকালে অনেক ডাকাডাকি করার পরও তারা জেগে না উঠায় পুলিশকে খবর দেয়। নিকলী থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন যুগান্তরকে বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, শোকতারার বাবার বাড়ি থেকে পাঠানো খাবার পরীক্ষার জন্য বৃহস্পতিবার ঢাকার মহাখালী পরীক্ষাগারে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com