বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

‘বাংলাদেশ নয়, হায়দ্রাবাদের জন্যেও মুস্তাফিজ বিস্ময়কর’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:37 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

মুত্তিয়া মুরালিধরণের মুখে আবারো মুস্তাফিজ রহমান স্তুতি। সানরাইজার্স হায়দ্রাবাদের এই বোলিং কোচ বলেই দিলেন, শুধু বাংলাদেশের জন্যেই শুরু নয়; ‘কাটার মাস্টার’ হায়দ্রাবাদের জন্যেও বিস্ময় হয়ে এসেছেন। প্রতিটা মুহূর্তেই তাকে মুগ্ধ করে চলেছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার।

নিজে স্পিনার, মুস্তাফিজকে হয়তো সরাসরি কিছুই দিতে পারবেন না। তারপরেও লঙ্কান কিংবদন্তির ১৩৪৭ আন্তর্জাতিক উইকেটের অভিজ্ঞতা থেকে ‘তরুণ’ মুস্তাফিজের নেওয়ার আছে অনেক কিছুই। তার দুসরা এখনো বুঝতে পারে না ব্যাটসম্যানরা। সেদিক থেকে তার সঙ্গে অনেকটাই মিল আছে মুস্তাফিজের। কারণ, ব্যাটসম্যানের কাছে তিনিও রহস্য।

আসল হীরা ভালোই চেনেন মুরালিধরণ। জানেন মুস্তাফিজ কি করতে পারে, কতদূর করতে পারে। ভারতের একটি ইংরেজি সংবাদমাধ্যমকে তাই বললেন, ‘হায়দ্রাবাদের জন্য মোড়  ঘুরিয়ে দেওয়া বোলারদের একজন হিসেবে আবির্ভূত হয়েছে মুস্তাফিজ। শুধু বাংলাদেশ নয়, এই মৌসুমে হায়দরাবাদের জন্যও সে বিস্ময়। ওকে ঠিকমতো পরিচর্যা করা হলে সামনে দীর্ঘ ক্যারিয়ার অপেক্ষা করছে।’

এর আগে মুস্তাফিজের প্রশংসায় মাতেন দলের হেডকোচ টম মুডি এবং অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অবশ্য অধিনায়ক জানিয়ে দিয়েছেন, মুস্তাফিজের ভক্ত বনে গেছেন তিনি।

এদিকে, মুস্তাফিজের সঙ্গে সঙ্গে মুরালিধরণ পিছিয়ে রাখছেন না দলের অন্যান্য বোলারদেরও। ৪৪ বছর বয়সী সাবেক স্পিনার মনে করছেন, তার দল বোলিংয়ে দারুণ শক্তিশালী অবস্থানে রয়েছে। বলেছেন, ‘আমাদের বোলিং আক্রমণটা দুর্দান্ত। আশিস নেহরা, মুস্তাফিজ রহমান, ভুবনেশ্বর কুমাররা দারুণ খেলছে। এখন পর্যন্ত আমাদের ভালো করার বড় কারণ হলো গুরুত্বপূর্ণ সময়ে আমাদের বোলাররা ঠিক জায়গায় বল ফেলছে। আশা করবো, এটি ধরে রেখে আমরা এই মৌসুমে নকআউট পর্বে যাবো।’

জানিয়ে রাখা ভালো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থানে রয়েছে মুস্তাফিজদের সানরাইজার্স হায়দ্রাবাদ।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com