মুত্তিয়া মুরালিধরণের মুখে আবারো মুস্তাফিজ রহমান স্তুতি। সানরাইজার্স হায়দ্রাবাদের এই বোলিং কোচ বলেই দিলেন, শুধু বাংলাদেশের জন্যেই শুরু নয়; ‘কাটার মাস্টার’ হায়দ্রাবাদের জন্যেও বিস্ময় হয়ে এসেছেন। প্রতিটা মুহূর্তেই তাকে মুগ্ধ করে চলেছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার।
নিজে স্পিনার, মুস্তাফিজকে হয়তো সরাসরি কিছুই দিতে পারবেন না। তারপরেও লঙ্কান কিংবদন্তির ১৩৪৭ আন্তর্জাতিক উইকেটের অভিজ্ঞতা থেকে ‘তরুণ’ মুস্তাফিজের নেওয়ার আছে অনেক কিছুই। তার দুসরা এখনো বুঝতে পারে না ব্যাটসম্যানরা। সেদিক থেকে তার সঙ্গে অনেকটাই মিল আছে মুস্তাফিজের। কারণ, ব্যাটসম্যানের কাছে তিনিও রহস্য।
আসল হীরা ভালোই চেনেন মুরালিধরণ। জানেন মুস্তাফিজ কি করতে পারে, কতদূর করতে পারে। ভারতের একটি ইংরেজি সংবাদমাধ্যমকে তাই বললেন, ‘হায়দ্রাবাদের জন্য মোড় ঘুরিয়ে দেওয়া বোলারদের একজন হিসেবে আবির্ভূত হয়েছে মুস্তাফিজ। শুধু বাংলাদেশ নয়, এই মৌসুমে হায়দরাবাদের জন্যও সে বিস্ময়। ওকে ঠিকমতো পরিচর্যা করা হলে সামনে দীর্ঘ ক্যারিয়ার অপেক্ষা করছে।’
এর আগে মুস্তাফিজের প্রশংসায় মাতেন দলের হেডকোচ টম মুডি এবং অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অবশ্য অধিনায়ক জানিয়ে দিয়েছেন, মুস্তাফিজের ভক্ত বনে গেছেন তিনি।
এদিকে, মুস্তাফিজের সঙ্গে সঙ্গে মুরালিধরণ পিছিয়ে রাখছেন না দলের অন্যান্য বোলারদেরও। ৪৪ বছর বয়সী সাবেক স্পিনার মনে করছেন, তার দল বোলিংয়ে দারুণ শক্তিশালী অবস্থানে রয়েছে। বলেছেন, ‘আমাদের বোলিং আক্রমণটা দুর্দান্ত। আশিস নেহরা, মুস্তাফিজ রহমান, ভুবনেশ্বর কুমাররা দারুণ খেলছে। এখন পর্যন্ত আমাদের ভালো করার বড় কারণ হলো গুরুত্বপূর্ণ সময়ে আমাদের বোলাররা ঠিক জায়গায় বল ফেলছে। আশা করবো, এটি ধরে রেখে আমরা এই মৌসুমে নকআউট পর্বে যাবো।’
জানিয়ে রাখা ভালো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থানে রয়েছে মুস্তাফিজদের সানরাইজার্স হায়দ্রাবাদ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com