মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
“হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

রাজবাড়ীর পাংশায় পদ্মা জেনারেল হাসপাতালে প্রথম জন্ম নেওয়া কন্যাশিশুকে স্বর্ণ উপহার

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 2:00 pm, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
রাজবাড়ীর পাংশায় পদ্মা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম জন্ম নেওয়া কন্যাশিশুকে স্বর্ণের উপহার দিয়ে বরণ করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি শিশুটির ১২ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার পারভেজ।
গত শুক্রবার (২৩ অক্টোবর) হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। এ উপলক্ষে রবিবার (২৫ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে কন্যাশিশুটিকে স্বর্ণের চাঁদ উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তার বাবাকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।
শিশুটির বাবা আল-আমিন বিশ্বাস আনন্দ প্রকাশ করে বলেন, পদ্মা জেনারেল হাসপাতালে আমার প্রথম কন্যাসন্তানের জন্ম হয়েছে। আজ হাসপাতাল কর্তৃপক্ষ আমার পরিবারকে সম্মান জানিয়েছেন এবং আমার মেয়েকে স্বর্ণের উপহার দিয়ে বরণ করে নিয়েছেন। এতে আমি খুবই আনন্দিত।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার পারভেজ বলেন, দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজকের পদ্মা জেনারেল হাসপাতাল। গত ২২ অক্টোবর পাংশার মানুষকে সুষ্ঠু চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে। আমাদের এখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম জন্ম নেওয়া কন্যাশিশুটিকে আজ বরণ করে নিয়েছি। একই সঙ্গে আগামী ১২ বছর তার চিকিৎসাসেবা দেওয়ার দায়িত্বও আমরা নিচ্ছি।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে ঘোষণা দিয়েছি, পদ্মা পরিবার ভিক্ষুকদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় সামান্য আহত ব্যক্তিদের জরুরি বিভাগে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে আমরা পাংশাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com