প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৪:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ২:০০ পি.এম
রাজবাড়ীর পাংশায় পদ্মা জেনারেল হাসপাতালে প্রথম জন্ম নেওয়া কন্যাশিশুকে স্বর্ণ উপহার

রাজবাড়ীর পাংশায় পদ্মা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম জন্ম নেওয়া কন্যাশিশুকে স্বর্ণের উপহার দিয়ে বরণ করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি শিশুটির ১২ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার পারভেজ।
গত শুক্রবার (২৩ অক্টোবর) হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। এ উপলক্ষে রবিবার (২৫ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে কন্যাশিশুটিকে স্বর্ণের চাঁদ উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তার বাবাকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।
শিশুটির বাবা আল-আমিন বিশ্বাস আনন্দ প্রকাশ করে বলেন, পদ্মা জেনারেল হাসপাতালে আমার প্রথম কন্যাসন্তানের জন্ম হয়েছে। আজ হাসপাতাল কর্তৃপক্ষ আমার পরিবারকে সম্মান জানিয়েছেন এবং আমার মেয়েকে স্বর্ণের উপহার দিয়ে বরণ করে নিয়েছেন। এতে আমি খুবই আনন্দিত।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার পারভেজ বলেন, দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজকের পদ্মা জেনারেল হাসপাতাল। গত ২২ অক্টোবর পাংশার মানুষকে সুষ্ঠু চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে। আমাদের এখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম জন্ম নেওয়া কন্যাশিশুটিকে আজ বরণ করে নিয়েছি। একই সঙ্গে আগামী ১২ বছর তার চিকিৎসাসেবা দেওয়ার দায়িত্বও আমরা নিচ্ছি।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে ঘোষণা দিয়েছি, পদ্মা পরিবার ভিক্ষুকদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় সামান্য আহত ব্যক্তিদের জরুরি বিভাগে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে আমরা পাংশাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube