রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতির প্রয়োজনে সরকারকে যে কোনো সময় সহযোগিতা করবে বিরোধী দল: শফিকুর রহমান পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১ বালিয়াকান্দিতে ‘ভয়েজ ফর হিউম্যানিটি’ ফ্রি মেডিকেল ক্যাম্প ঘোড়াঘাট, পলাশবাড়ী দুই থানার সীমানা ফলক নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বালিয়াকান্দি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আতিক-সাধারণ সম্পাদক লিটন রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন সংকট নেই, একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী মাদক ও বাল্যবিবাহ রুখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান বালিয়াকান্দি থানার ওসির ভাদ্রে মাসে বাতাসে তালের ঘ্রাণ

পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : 10:13 pm, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীতে ধানবোঝাই নৌকা ডুবে শিশুসহ ১০ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় একজন সাতরে বাংলাদেশে ফিরে এলেও আরও একজন নিখোঁজ রয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার বাখর আলী থেকে জোহরপুর বকরি পাড়া এলাকায় নদীপথে যাওয়ার সময় পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। স্রোতের চাপে নৌকাটি ডুবে গেলে এতে থাকা ১২ জনের মধ্যে ১০ জনকে ভারতীয় সীমান্তের কাছাকাছি টহলরত বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে গিয়ে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—এক মাস বয়সী শিশু মোসা. তানিসা, মো. রাসেল (২৬), মো. সওদাগর (৪০), মো. ইব্রাহিম (৫০), মো. সানাউল্লাহ (৯), আলামিন (৯), ইব্রাহিম (৬০), মোসা. সখিনা (৪৫), মোসা. নিলুফা (৩৫) ও মোসা. তানিয়া (২২)। তাদের সবার বাড়ি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর টেক-বকরিপাড়া এলাকায়। এদিকে একই নৌকায় থাকা মো. ওয়াসিম (২৩) সাঁতরে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন। তবে মো. মোস্তফা (৬০), পিতা মৃত আলতাফ হোসেন, এখনো নিখোঁজ রয়েছেন। জানা গেছে, নারায়ণপুর ইউনিয়নের বকরিপাড়া গ্রামের মতির পরিবারের ১২ জন ধানবোঝাই একটি নৌকায় করে নদীপথে যাওয়ার সময় স্রোতের চাপে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলের কাছাকাছি বিএসএফের একটি টহল দল অবস্থান করায় তারা দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পানিতে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করে। উদ্ধার হওয়া ১০ জন বর্তমানে ভারতীয় বিএসএফের খান্দুয়া ক্যাম্পের হেফাজতে রয়েছেন। পরবর্তীতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে। নিখোঁজ মো. মোস্তফার সন্ধানে উদ্ধার তৎপরতা ও প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com