সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

পাইকগাছায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা প্রতিনিধি
  • আপডেট সময় : 10:50 am, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বাহির থেকে চাকচিক্য দেখা গেলেও খুলনার পাইকগাছায় পূর্বলতা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দা ও ছাদ ঢালাইয়ের খোয়া-বালি ও সিমেন্ট খসে-খসে পড়ছে। শ্রেণী কক্ষ ভাঙ্গাচুরা, অপার্যাপ্ত বেঞ্চ ও আধা-ভাঙা দরজা-জানালা’ বিশিষ্ট পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছে। তিন কক্ষের ১তলা ভবন নিয়ে প্রতিনিয়ত দুর্চিন্তায় থাকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এ ভবনটি দ্রুত অপসারণ করে নতূন ভবন নির্মানের দাবি করেছেন। জানাগেছে, এলাকায় শিক্ষা বিস্তারে স্থানীয়দের উদ্যোগে বিগত ১৯৮২ সালে দানীয় ৫৫ শতক জমিতে “পুর্বলতা আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে জাতীয় করণ হলে ২০০১ সালে প্রকৌশল অধিদপ্তর ১তলা বিশিষ্ট ভবন নির্মান করেন। বর্তমানে এ বিদ্যালয়ে ৪৪ শিক্ষার্থী ও প্রধান শিক্ষকসহ ৫ জন শিক্ষক নিয়ে চলছে পাঠদান। কিন্তু সময়ের পরিক্রমায় এখন বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জানাগেছে, শ্রেণীকক্ষ সংকট সমাধানে সংশ্লিষ্ট অধিদপ্তরের ক্ষুদ্র মেরামত খাত হতে ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ পেয়ে বিকল্প হিসেব একটি টিনের ঘর নির্মাণ করে পাঠদান চলছে। কিন্তু প্রচন্ড গরমে টিনের ঘরে বসে শিক্ষার্থীদের পাঠদান করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ বিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক সুকুমার গোলদার বাস্তবতা তুলে ধরে জানান, পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। তিনি এলাকার সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট নতূন ভবন নির্মাণের দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com