বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন সবজি চাষে ক্ষুদ্র কৃষকের স্বচ্ছলতা সাভারে পৃথক স্থান থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার এল নিনোর প্রভাবে তীব্র খরা, জরুরি পদক্ষেপ নিচ্ছে এল সালভাদর ও পানামা ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী কাজিপুরের সোনামুখী ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত আসাদুজ্জামান বিপ্লব রাজবাড়ীতে দুই নারী ইউপি সদস্যকে ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ বালিয়াকান্দিতে স্ত্রীর বিচ্ছেদের সিদ্ধান্তের পর ফের কীটনাশক পান, যুবকের মৃ”ত্যু

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জি. এম. মিন্টু, (যশোর)
  • আপডেট সময় : 3:05 pm, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর মহান আদর্শ, ন্যায়বিচার, সততা, মানবপ্রেম ও ভ্রাতৃত্ববোধ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে পারলেই শান্তি ও কল্যাণ নিশ্চিত হবে। তিনি মহানবী (সা.) এর আদর্শ অনুসরণ করে একটি নৈতিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ফতোয়া বোর্ডের সেক্রেটারি ও প্রধান মুফতি ও যশোর রেল ষ্ট্রেশন মাদ্রসা মুফতি আব্দুর রহমান এজাজী। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র জীবন, আদর্শ, চরিত্র ও বিশ্বমানবতার প্রতি তাঁর অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) এর সুন্নাহ ও আদর্শ অনুসরণেই রয়েছে ইহকাল ও পরকালের প্রকৃত কল্যাণ।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর ইমাম ও খতিব মুফতি মো: মঈনুদ্দিন যশোর। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব আবুল কাশেম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহানবী (সা.) এর জীবনাদর্শ মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ অনুসরণীয় আদর্শ। ইসলামের শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ইসলামিক ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি মহানবী (সা.) এর শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো: ইজাজুল ইসলাম।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খবিত মুফতি মো: মঈনুদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন, যশোর জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার জনাব মোঃ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, খাদেম ও মোয়াজ্জিন উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com