বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
এল নিনোর প্রভাবে তীব্র খরা, জরুরি পদক্ষেপ নিচ্ছে এল সালভাদর ও পানামা ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী কাজিপুরের সোনামুখী ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত আসাদুজ্জামান বিপ্লব রাজবাড়ীতে দুই নারী ইউপি সদস্যকে ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ বালিয়াকান্দিতে স্ত্রীর বিচ্ছেদের সিদ্ধান্তের পর ফের কীটনাশক পান, যুবকের মৃ”ত্যু স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে বগুড়ার শেরপুরে বাগানে ঢুকে হামলা-মারধর ও হত্যার হুমকির অভিযোগ ঘোড়াঘাটে অনলাইনে গায়েব মৌজা, থমকে আছে নামজারি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, জনবল সংকট

বগুড়ার শেরপুরে বাগানে ঢুকে হামলা-মারধর ও হত্যার হুমকির অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : 10:59 am, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
 বগুড়ার শেরপুরে একটি বাগানে ঢুকে হামলা, মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কামরুল হাসান সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মোছা. রওশনআরা পারভীন নামে এক নারী শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, অভিযুক্ত কামরুল হাসান সরকারের সঙ্গে অভিযোগকারীর স্বামীর কর্মক্ষেত্রের বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। এর জের ধরে গত ২৪ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে শেরপুর থানাধীন সাতরা এলাকায় অভিযোগকারীর পিয়ারা বাগানে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে প্রবেশ করেন।
অভিযোগে বলা হয়, তারা বাগানের কেয়ারটেকার মো. সোহানুর রহমানকে মারধর করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে তারা অভিযোগকারীর পরিবারের লোকজনের সঙ্গেও রাস্তার ওপর মারামারি করে কয়েকজনকে আহত করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, হামলাকারীরা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করলে বিষয়টি আরও স্পষ্ট হবে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মইনুদ্দিন জানান অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com