মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

দুর্বৃত্তদের আঘাতে আহত বৃদ্ধা সুমিত্রার মৃত্যু!

মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা প্রতিনিধি
  • আপডেট সময় : 5:17 pm, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
 খুলনার পাইকগাছায় দুর্বৃত্তদের আঘাতে আহত সুমিত্রা ঘোষ (৭০) এর শেষ পর্যন্ত মৃত্যু হলো!
নিহতের পারিবারিক সূত্র জানান, সোমবার সকালে উপজেলার সলুয়ার নিজ বাড়ীতে আহত বৃদ্ধার মৃত্যু হয়। লাশ উদ্ধারের তথ্য দিয়ে থানা পুলিশ জানান, মৃতদেহের ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সুমিত্রা ঘোষ সলুয়ার মৃত নিরঞ্জন ঘোষের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। পারিবারিক সূত্র ও পুলিশ জানান, গত ২৩ জুন রাতে সুমিত্রা ঘোষ তার বসতঘরে ঘুমিয়ে পড়েন। রাতে কোন এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে মাথায় ধারালো অস্ত্রে আঘাত করে জখম করে পালিয়ে যায়। ছেলে নারায়ন ঘোষের ধারনা, মা’র কাছে গরু বিক্রির ৫০ হাজার টাকা আছে এমন তথ্য পেয়ে দুর্বৃত্তরা মা’র ঘরে প্রবেশ করে হয়ত টাকা দাবি করে। কিন্তু টাকা না পেয়ে শেষ পর্যন্ত মা’য়ের মাথায় হাঁতুড়ি পেটা করে গুরুতর আহত করে চলে যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানাগেছে, অর্থাভাবে সুচিকিৎসা না পেয়ে এক পর্যায়ে তাঁকে বাড়িতে আনা হয়। এ ঘটনায় ইতোপূর্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন কিন্তু কোন ক্লু উদ্ধার হয়নি। শেষ পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জানাগেছে, এ বাড়িতে ইতোমধ্যে চুরির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় নিহতের ছেলে নারায়ণ ঘোষ বাদী হয়ে আজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন। ওসি মো, গোলাম কিবরিয়া  জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com