রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে ১৯ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  লক্ষ্মীপুরে খুন হওয়া মা ও তিন মেয়ের লাশ কুমিল্লায় পাশাপাশি কবরে দাফন বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইসলামিক কনফারেন্স বালিয়াকান্দিতে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী কাজিপুরে বিনামূল্যে ক্ষুরারোগ টিকাদান কর্মসূচি উপলক্ষে ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন  রাজবাড়ীতে আধিপত্য বিস্তারকে নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় সাড়ে ৩শত জনকে আসামী করে মামলা ঘোড়াঘাটে চাকরিতে বয়স জালিয়াতি ও প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়া কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন 

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 2:12 pm, শনিবার, ২৭ জুন, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ থাকা দেশবরেণ্য বাউল শিল্পী কাঙালিনী সুফিয়া-র পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি শিল্পীর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি তাঁর চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেছে।

‎বুধবার (২৪ জুন) সন্ধ্যায় রাজবাড়ীর কল্যাণপুর আশ্রয়ণ প্রকল্পে অবস্থিত সুফিয়া একাডেমি ভবনে কাঙালিনী সুফিয়ার হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন bashundharagroup.com⁠�-এর চিফ কো-অর্ডিনেটর মোঃ আমিনুল ইসলাম। এ সময় ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো. আমির হোসেন মিয়াও উপস্থিত ছিলেন।

‎জানা যায়, অর্থাভাবে কাঙালিনী সুফিয়ার চিকিৎসা ব্যাহত হওয়ার সংবাদ ফাউন্ডেশনের নজরে এলে মানবিক বিবেচনায় তাঁর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করা হয়। সহায়তা পেয়ে কাঙালিনী সুফিয়া বলেন, “আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ। চিকিৎসার অভাবে কোথাও যেতে পারছি না। আমার ডান হাতও ভেঙে আছে। এ অবস্থায় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়ায় আমি আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ।

‎উল্লেখ্য, লোকগানের মুকুটহীন সম্রাজ্ঞী হিসেবে পরিচিত কাঙালিনী সুফিয়া দীর্ঘদিন ধরে বাংলা লোকসংগীতের মাধ্যমে দেশ-বিদেশের অসংখ্য শ্রোতার হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর গাওয়া বহু গান আজও মানুষের মুখে মুখে ফিরছে। গত ১১ জুন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামে নিজ বাড়ির বাথরুমে মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর থেকে শারীরিক অবস্থার অবনতি হলেও দীর্ঘদিন অর্থসংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারেননি। বর্তমানে তাঁর চিকিৎসা কার্যক্রম নতুন করে শুরু হওয়ার আশা তৈরি হয়েছে।

‎কাঙালিনী সুফিয়ার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামে। স্থানীয়দের প্রত্যাশা, যথাযথ চিকিৎসা পেয়ে এই কিংবদন্তি শিল্পী দ্রুত সুস্থ হয়ে আবারও সংগীতাঙ্গনে সক্রিয় হয়ে উঠবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com