রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে ১৯ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  লক্ষ্মীপুরে খুন হওয়া মা ও তিন মেয়ের লাশ কুমিল্লায় পাশাপাশি কবরে দাফন বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইসলামিক কনফারেন্স বালিয়াকান্দিতে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী কাজিপুরে বিনামূল্যে ক্ষুরারোগ টিকাদান কর্মসূচি উপলক্ষে ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন  রাজবাড়ীতে আধিপত্য বিস্তারকে নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় সাড়ে ৩শত জনকে আসামী করে মামলা ঘোড়াঘাটে চাকরিতে বয়স জালিয়াতি ও প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়া কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

বালিয়াকান্দিতে ১৯ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন 

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 4:09 pm, শনিবার, ২৭ জুন, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ও অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৯ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ জুন) উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান।
‎এসময় উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি মোঃ মহসীন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আলী,  উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা। সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৯ শত জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি (পটাশ) সার এবং ৫ কেজি উন্নত জাতের রোপা আমন ধানের বীজ বিনামূল্যে প্রদান করা হয়।
বক্তারা বলেন, সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, উন্নত জাতের বীজ ব্যবহারে ফলন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সারের প্যাকেজ তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com