রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে ১৯ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  লক্ষ্মীপুরে খুন হওয়া মা ও তিন মেয়ের লাশ কুমিল্লায় পাশাপাশি কবরে দাফন বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইসলামিক কনফারেন্স বালিয়াকান্দিতে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী কাজিপুরে বিনামূল্যে ক্ষুরারোগ টিকাদান কর্মসূচি উপলক্ষে ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন  রাজবাড়ীতে আধিপত্য বিস্তারকে নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় সাড়ে ৩শত জনকে আসামী করে মামলা ঘোড়াঘাটে চাকরিতে বয়স জালিয়াতি ও প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়া কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে আধিপত্য বিস্তারকে নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় সাড়ে ৩শত জনকে আসামী করে মামলা

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি 
  • আপডেট সময় : 2:10 pm, শনিবার, ২৭ জুন, ২০২৬
রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছে নিহতের ছেলে রিপন বিশ্বাস।  গত বুধবার (২৪ জুন) নিহত জামিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টিক্কাকে প্রধান আসামী করে পাংশা থানায় এ মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
পাংশায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই  গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামির বিশ্বাস গত ২১ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত জামিন বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মোঃ হোসেন আলী বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় বিষয়টি আধিপত্য বিস্তারে রুপ নেয়। এ হামলায় উভয়পক্ষে কমপক্ষে ৮ জন আহত হয়। জামিন বিশ্বাস নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে হামলাকারীদের বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের পর থেকেই দড়ি বাংলাট, বড় বাংলাট, পারকুল এলাকা পুরুষ শুন্য হয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সাড়ে ৩০০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com