অর্থের অভাবে চিকিৎসা বন্ধ থাকা দেশবরেণ্য বাউল শিল্পী কাঙালিনী সুফিয়া-র পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি শিল্পীর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি তাঁর চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেছে।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় রাজবাড়ীর কল্যাণপুর আশ্রয়ণ প্রকল্পে অবস্থিত সুফিয়া একাডেমি ভবনে কাঙালিনী সুফিয়ার হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন bashundharagroup.com�-এর চিফ কো-অর্ডিনেটর মোঃ আমিনুল ইসলাম। এ সময় ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো. আমির হোসেন মিয়াও উপস্থিত ছিলেন।
জানা যায়, অর্থাভাবে কাঙালিনী সুফিয়ার চিকিৎসা ব্যাহত হওয়ার সংবাদ ফাউন্ডেশনের নজরে এলে মানবিক বিবেচনায় তাঁর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করা হয়। সহায়তা পেয়ে কাঙালিনী সুফিয়া বলেন, “আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ। চিকিৎসার অভাবে কোথাও যেতে পারছি না। আমার ডান হাতও ভেঙে আছে। এ অবস্থায় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়ায় আমি আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ।
উল্লেখ্য, লোকগানের মুকুটহীন সম্রাজ্ঞী হিসেবে পরিচিত কাঙালিনী সুফিয়া দীর্ঘদিন ধরে বাংলা লোকসংগীতের মাধ্যমে দেশ-বিদেশের অসংখ্য শ্রোতার হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর গাওয়া বহু গান আজও মানুষের মুখে মুখে ফিরছে। গত ১১ জুন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামে নিজ বাড়ির বাথরুমে মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর থেকে শারীরিক অবস্থার অবনতি হলেও দীর্ঘদিন অর্থসংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারেননি। বর্তমানে তাঁর চিকিৎসা কার্যক্রম নতুন করে শুরু হওয়ার আশা তৈরি হয়েছে।
কাঙালিনী সুফিয়ার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামে। স্থানীয়দের প্রত্যাশা, যথাযথ চিকিৎসা পেয়ে এই কিংবদন্তি শিল্পী দ্রুত সুস্থ হয়ে আবারও সংগীতাঙ্গনে সক্রিয় হয়ে উঠবেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com