রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে ১৯ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  লক্ষ্মীপুরে খুন হওয়া মা ও তিন মেয়ের লাশ কুমিল্লায় পাশাপাশি কবরে দাফন বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইসলামিক কনফারেন্স বালিয়াকান্দিতে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী কাজিপুরে বিনামূল্যে ক্ষুরারোগ টিকাদান কর্মসূচি উপলক্ষে ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন  রাজবাড়ীতে আধিপত্য বিস্তারকে নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় সাড়ে ৩শত জনকে আসামী করে মামলা ঘোড়াঘাটে চাকরিতে বয়স জালিয়াতি ও প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়া কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

মার্কিন চুক্তি বাতিলের দাবিতে দিনব্যাপী পথ সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 12:16 pm, শনিবার, ২৭ জুন, ২০২৬
মার্কিন চুক্তি বাতিলের দাবিতে দিনব্যাপী পথ সভা করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২৬ জুন সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী,  নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব মন্ডল, হুমায়ুন কবির জীবন, জাতীয় শ্রমিকধারার আহবায়ক বাবুল মিয়া, জাতীয় ধর্মধারার সদস্য আয়াত আলী পাটোয়ারী আল কাদেরী, জাতীয় শিক্ষাধারার সদস্য আবদুর রহমান হাওলাদার, মো. জামান, নাছির নগর শাখার আহবায়ক আবদুর রুক প্রমুখ।

কাকরাইল, পুরানা পল্টন, মতিঝিল, শাহবাগসহ বিভিন্ন পয়েন্টে পথসভায় মোমিন মেহেদী বলেন, বিশ্বের বৃহত্তম অন্যতম প্রধান মুসলিম দেশ বাংলাদেশে শুয়োরের গোস্ত খাওয়ানোর জন্য নমরুদের অনুসারী ইউনূস, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, জামায়াতের আমীর ডা. শফিক, মামুনুল হক, চরমোনাইর পীর, হেফাজতে ইসলামের নেতারা মিলেমিশে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের রেজাল্ট হিসেবে আজ জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় স্বাধীনতা বিরোধী জোটের ৭৪ এমপি সংসদে গেছে ঠিকই কিন্তু মার্কিন চুক্তি বাতিলের দাবিতে কোনো কথা বলছে না। আগামী ১ সপ্তাহের মধ্যে দেশ বিরোধী মার্কিনী চুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত না নিলে সংসদ ঘেরাওসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করবে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

এসময় নেতৃবৃন্দ বলেন, বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। গার্মেন্টস শিল্পকে রক্ষার অজুহাতে দেশের অন্যান্য শিল্প, বাণিজ্য, ও কৃষিখাতকে ধ্বংস করার জন্য এই চুক্তি করেছিলো ইউনূস গং।  যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এরই মধ্যে রেসিপ্রোকাল ট্যারিফ বাতিল ঘোষণা করলেও বাংলাদেশে সেই চুক্তি বহাল রেখে ক্ষমতায় এসে-বিরোধী দল হয়ে বোবার ভূমিকায় অবর্তীণ হয়েছে ছাত্র আন্দোলনে তথাকথিত নেতারা। যে চুক্তির কারণে দেশের ওষুধ শিল্প, পোল্ট্রি, ডেইরি, ই-কমার্স ও কৃষিসহ বিভিন্ন খাত ক্ষতির মুখে পড়বে বিএনপি সরকার সেই চুক্তির উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে আর জামায়ান-এনসিপি বিরোধী দল হয়েছে বলেই আজ জাতীয় সংকট তৈরি হলেও চুক্তি বাতিলের বিষয়ে তাদের কোনো ভূমিকা নাই। আর স্পষ্ট জানিয়ে দিতে চাই- মার্কিন চুক্তি বাতিল না হলে একজন এমপিকেও শান্তিতে সংসদে যেতে দেয়া হবে না। তাদের গাড়ি লক্ষ্য করে ময়লা নিক্ষেপ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com