রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে ১৯ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  লক্ষ্মীপুরে খুন হওয়া মা ও তিন মেয়ের লাশ কুমিল্লায় পাশাপাশি কবরে দাফন বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইসলামিক কনফারেন্স বালিয়াকান্দিতে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী কাজিপুরে বিনামূল্যে ক্ষুরারোগ টিকাদান কর্মসূচি উপলক্ষে ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন  রাজবাড়ীতে আধিপত্য বিস্তারকে নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় সাড়ে ৩শত জনকে আসামী করে মামলা ঘোড়াঘাটে চাকরিতে বয়স জালিয়াতি ও প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়া কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 2:21 pm, শনিবার, ২৭ জুন, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের করচাঁদপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল শেখ করচাঁদপুর গ্রামের মো. রফিক শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একই গ্রামের মোস্তফা শেখের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পানির মোটর খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন রাশিদুল। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রোকনুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই রাশিদুলের মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাশিদুল দীর্ঘদিন ধরে ওই বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ, আব্দুর রব তালুকদার জানান, ঘটনাটি আমরা জানতে পেরে আইনগত প্রক্রিয়া শুরু করেছি এবং এটা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com