রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে ১৯ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  লক্ষ্মীপুরে খুন হওয়া মা ও তিন মেয়ের লাশ কুমিল্লায় পাশাপাশি কবরে দাফন বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইসলামিক কনফারেন্স বালিয়াকান্দিতে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী কাজিপুরে বিনামূল্যে ক্ষুরারোগ টিকাদান কর্মসূচি উপলক্ষে ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন  রাজবাড়ীতে আধিপত্য বিস্তারকে নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় সাড়ে ৩শত জনকে আসামী করে মামলা ঘোড়াঘাটে চাকরিতে বয়স জালিয়াতি ও প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়া কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

জামিনে মুক্ত হয়ে ফের মাদক কারবারি মাদকসহ আটক ৫ জনকে ৬ মাসের কারাদণ্ড 

পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 11:19 am, শনিবার, ২৭ জুন, ২০২৬
খুলনার পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে কপিলমুনি থেকে গাঁজাসহ ৫ জনকে আটক করা হয়েছে।
পরে তাদের কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কপিলমুনি সদরের নগর শ্রীরামপুর কলেজপাড়া এলাকা থেকে তাদের আটক করে কপিলমুনি পুলিশ ফাঁড়ির সদস্যরা। এরপর তাদের পাইকগাছা থানা ও পরে কয়রা বিজ্ঞ আদালতে নিলে তাদের এ দন্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নগর শ্রীরামপুরের জামালের ছেলে মাহিন (২০), কাশিমনগরের হাসান ইমামের ছেলে মর্তুজা ইমাম (৩০), শ্রীরামপুরের মৃত মোজাম্মেল বিশ্বাসের ছেলে মো. রিয়াজুল ইসলাম (৩৬), নাছরপুরের শামসুল আলম পিন্টুর ছেলে শেখ তামিম ইসলাম (৩০) এবং কপিলমুনির মোস্তাক গাজীর ছেলে আব্দুস সালাম (২৮)। থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নগর শ্রীরামপুর কলেজপাড়া গ্রামের সুভাষ চন্দ্র বিশ্বাসের বাড়িতে ভাড়াটিয়া জিএম আসলাম হোসেনের ছেলে আলমুন হুসাইন লিপুর(৩০) ঘরে একদল যুবক মাদক সেবন করছে।
এমন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় ওই বাড়িটি ঘেরাও করেন। এরপর প্রায় এক ঘণ্টা চেষ্টায় ঘরটির ভেতর থেকে তাদেরকে মাদকাশক্ত অবস্থায় তাদেরকে আটক ও ঘরের মধ্য থেকে নেশাদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এ সময় লিপু পালিয়ে যায়।  জিএম আসলাম হোসেন ও তার ছেলে আলমুন হুসাইন লিপু জি আর ৯৯/২৫ মামলার আসামি। দুইজনই উচ্চ আদালতে্ থেকে  জামিনে আছে। যৌথ বাহিনী ২০২৫ সালে ৭জুন ১৪৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের ব্যবহৃত একটি ফুয়েল পেপার সহ নগদ ১৪,১২৫ টাকা উদ্ধার করে।
নগর শ্রীরামপুর গ্রামের বাড়ি থেকে যৌথ বাহিনীর হাতে আসলাম হোসেন আটক হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পাইয়া লিপু সুকৌশলে পালিয়ে যায়। আটক ৫ জনকে বৃহস্পতিবার রাতেই পাইকগাছা থানা ও শুক্রবার সকালে কয়রা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিলে অপরাধের সত্যতা বিবেচনা করে তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেছেন। পাইকগাছা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসীর অভিমত চিহ্নিত মাদক কারবারি বারবার পালিয়ে সুকৌশলে দিগুণ শক্তিতে মাূূক বিকি নিকি চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com