বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবাবগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার বাল্যবিয়ে রুখতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সচেতনতামূলক মতবিনিময় অফিসে সময়মতো না এলে আপনাকে আমার ‘আসসালামু আলাইকুম’ দিতে হবে: আইনমন্ত্রী বালিয়াকান্দি ভূমি অফিস পরিদর্শন রেকর্ড রুমের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন হাওলাতি টাকার বিরোধে জামায়াত কর্মী আসাদুলকে হত্যা গ্রেপ্তার ৩ জন চিকিৎসা নিতে ক্লিনিকে উপস্থিত আহত হনুমান বালিয়াকান্দিতে খাদ্যে ভেজাল: দুই তিল ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই: অভিযুক্ত গ্রেফতার জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ : মোমিন মেহেদী সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

বাল্যবিয়ে রুখতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সচেতনতামূলক মতবিনিময়

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
  • আপডেট সময় : 4:58 pm, বুধবার, ১৭ জুন, ২০২৬

একটি সুখী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে বাল্যবিয়ে চিরতরে নির্মূল করা এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখেই খুলনার পাইকগাছায় কপিলমুনি ইউনিয়নে কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মেলবন্ধনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মতবিনিময় সভা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’-এর পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্যোগে মঙ্গলবার (১৭ জুন) সকালে কপিলমুনি ইউনিয়নে,কে আর আর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে সচেতনতার এই অনন্য আয়োজনে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাইকগাছা উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভিন বলেন, বাল্যবিয়ে একটি অপরাধ, এটি প্রতিরোধে প্রশাসন যেমন কঠোর, তেমনি সামাজিকভাবেও আমাদের রুখে দাঁড়াতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার এবং অভিভাবকদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আরও দায়িত্বশীল হতে হবে।তিনি আরোও বলেন “বাল্যবিবাহ প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে এবং ঝরে পড়া রোধ করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কেবল এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব।” সহকারী শিক্ষক ব্রজেন দাশ এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান, সহকারী প্রধান শিক্ষক  খান মো: জিনারুল ইসলাম, প্রোগ্রাম অফিসার শিল্পী রায় এবং স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার দিপল বিশ্বাস। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলায়ত করেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুরাইয়া খাতুন ও গীতা পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী দীপা শীল। উপস্থিত ছিলেন সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, ওয়ার্ল্ড ভিশনের ওয়ার্স অফিসার সঞ্চয় দাশ, সিইপি প্রকাশ দাশ ও মোঃ রাকিবুল ইসলাম প্রমূখ। মতবিনিময় সভায় বিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থী, ৩০ জন অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। সভার শেষভাগে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা মিলে একটি সুন্দর, সুরক্ষামূলক এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দীপ্ত শপথ গ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরণের উদ্যোগ তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করে শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com