বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব প্রসঙ্গে মুখ খুললেন নির্মাতা সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার নাসির-তামিমার খালাস, প্রতিক্রিয়ায় যা বললেন বাদী রাকিব গিনিতে খনি ধসে ১১ জনের মৃত্যু বিখ্যাত সাগ্রাদা ফামিলিয়া ব্যাসিলিকার নতুন টাওয়ার আশীর্বাদ করবেন পোপ ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব

পাইকগাছায় হাসান হত্যা: মামলার প্রধান আসামি গ্রেফতার

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
  • আপডেট সময় : 2:35 pm, বুধবার, ১০ জুন, ২০২৬
 খুলনার পাইকগাছায় চাঁদখালী বাজারে হাসান হত্যার ঘটনায় প্রধান আসামিকে মামলার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র‍্যাব-৬। র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা সদর থানার খানজাহান আলী রোডের গ্লাসগো মোড় এলাকায় এস. এন্ড এ মোটর শোরুমে অভিযান চালায়। এ সময় পাইকগাছা থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. নাজমুল হুদা (৩৭)কে গ্রেফতার করা হয়। তিনি পাইকগাছা উপজেলার বাসিন্দা।
র‍্যাব জানায়, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গরুর হাটের পাশে নিহত হাসানের ঘরের পাশে প্রসাব করে জনৈক কুদ্দুস, এতে কুদ্দুসের সাথে হাসানের সাথে বাক বিতণ্ডা হয় । তখন কুদ্দুস মোবাইলে নাজমুল হুদা মিন্টু সহ কয়েক জনকে ডেকে এনে হাসান কে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৯ তাং ৯/৬/২৬ ,ধারা -১৪৩,৩২৩,৩০২,১১৪,৩৪ দঃ বিঃ ।মামলাটি রুজুর পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। র‍্যাব-৬ জানিয়েছে, বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধীদের গ্রেফতার এবং সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত নাজমুল হুদাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com