বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সুন্দরগঞ্জে বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের মামলায় গ্ৰেফতার-১

জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
  • আপডেট সময় : 11:54 am, মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের মামলায় মোঃ চাঁন মিয়া (৫৫)নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে সোমবার (৮ জুন) দুপুরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব শত্রুতার জেরে গত ২১ মে বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের বাসিন্দা মোছাঃ মেলেকা বেগমের বাড়িতে নামীয় ১৫/১৬ জন সহ অজ্ঞাত আরো ৮০/৯০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে বাড়িতে সদস্যদের এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে ঘরবাড়ি ভাংচুর, আসবাবপত্র, টিভি ফ্রিজ, গবাদিপশু,স্বর্ণালঙ্কার লুটপাট সহ বিদেশ থেকে পাঠানো নগদ টাকা নিয়ে পালিয়ে যায় আসামিগণ, এ ঘটনায় ঐ পরিবারের ৬৪ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায়।

এঘটনায় মোছাঃ মেলেকা বেগম বাদী হয়ে আদালতে বেলকা ইউনিয়নের মোঃ নুরুন্নবী মিয়ার ছেলে জেমস মিয়া (৪৫), মোঃ নুরুল হকের ছেলে মোঃ নান্নু মিয়া(৩৫), মোঃ রানা মিয়া (৩২) সহ মোঃ চান মিয়া (৫৫) মোঃ আতিকুর রহমান (২৪), মোঃ নূরু মিয়া (৫৫), মোঃ মমিনুর ইসলাম (৩৩), মোঃ আমিনুর ইসলাম (৩০) আরো ১৬জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৮০/৯০জনের নামে মামলা দায়ের করেন।

৭ ‘মে রোববার রাতে সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ৪নং আসামী মোঃ চাঁন মিয়াকে গ্ৰেফতার করে। সুন্দরগঞ্জ থানা পুলিশ জানান, গ্রেফতারকৃত আসামিকে সোমবার দুপুরে গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com