মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে টিসিবির স্বল্পমূল্যের পণ্য বিক্রি শুরু প্রথম ওভারেই তাসকিনের উইকেট শেষ সেশনে ৭ উইকেট প্রয়োজন বাংলাদেশের গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান কাউনিয়ায় সাড়ে ৮ কিলোমিটার খাল খননের উদ্বোধন বর্ষা শুরুর আগেই ভাঙন আতঙ্কে কাজিপুরে যমুনা পাড়ের মানুষ কোরবানির ঈদ সামনে রেখে সিরাজগঞ্জে প্রস্তুত ৩ লাখের বেশি উদ্বৃত্ত পশু রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক গৃহবধুর বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি রাজবাড়ীতে পতাকা নামাতে গিয়ে ঝলসে গেলেন অফিস সহায়ক আফ্রিকায় অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে ইউরোপের পক্ষ নিলেন ফ্রান্সের মাখোঁ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক গৃহবধুর বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

টি এম কামাল, কাজিপুর, সিরাজগঞ্জ।
  • আপডেট সময় : 3:07 pm, মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শাখার ৯নং নাটুয়ারপাড়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি মোঃ সামিউল বারী সাকী ও সাধারণ সম্পাদক মোঃ রোমান রানা শুভকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সোমবার (১১ মে) কাজিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাশেদুল হাসান রিপনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজিপুর উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদেরকে অব্যাহতি দেওয়া হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, “সংগঠনের শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ বরদাস্ত করা হবে না।”

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজিপুর উপজেলা শাখার সদস্য সচিব পদটি বর্তমানে শূন্য থাকায় সাংগঠনিক শৃঙ্খলা ও গঠনতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এর ক্ষমতা বলে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। # 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com