
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শাখার ৯নং নাটুয়ারপাড়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি মোঃ সামিউল বারী সাকী ও সাধারণ সম্পাদক মোঃ রোমান রানা শুভকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
সোমবার (১১ মে) কাজিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাশেদুল হাসান রিপনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজিপুর উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদেরকে অব্যাহতি দেওয়া হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, "সংগঠনের শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ বরদাস্ত করা হবে না।"
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজিপুর উপজেলা শাখার সদস্য সচিব পদটি বর্তমানে শূন্য থাকায় সাংগঠনিক শৃঙ্খলা ও গঠনতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এর ক্ষমতা বলে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com