বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারে ‘নারী প্রধান’ টাকা পেয়েছেন : প্রধানমন্ত্রী খেলছে বৃষ্টি, ম্যাচ শুরু হতে দেরি মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা, শঙ্কায় আরো ৩ জেলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ঘোড়াঘাটে দাদীকে হত্যা: নাতিসহ গ্রেফতার ৩ নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশ ভালো বল করেছে : মাহেদি ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গভীর রাতে গোয়ালঘর ভেঙে ৬ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : 2:06 pm, বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

 

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কহিতকুল গ্রামে সংঘবদ্ধ চোর এক কৃষকের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি করে নিয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুর মধ্যে দুটি অন্তঃসত্ত্বা গাভীও ছিল।

ভুক্তভোগী কৃষক আব্দুল ওয়াহাব জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে গরু রেখে তালাবদ্ধ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা পরিকল্পিতভাবে দেয়াল ভেঙে ও তালা কেটে ভেতরে প্রবেশ করে সবগুলো গরু নিয়ে পালিয়ে যায়।

সোমবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের দেয়াল ভাঙা ও গরু না পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। আব্দুল ওয়াহাব বলেন, চুরি হওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। গবাদিপশুর ওপর নির্ভর করেই তার সংসার চলতো, ফলে এক রাতেই তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী ও খামারিরা তার বাড়িতে ভীড় জমান। এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে, যা নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি রাতের টহল জোরদার করে গ্রামীণ নিরাপত্তা বাড়ানোরও আহ্বান জানান তারা।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম মঈন উদ্দিন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছিল । চোর শনাক্ত ও গরু উদ্ধারে কাজ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com