বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারে ‘নারী প্রধান’ টাকা পেয়েছেন : প্রধানমন্ত্রী খেলছে বৃষ্টি, ম্যাচ শুরু হতে দেরি মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা, শঙ্কায় আরো ৩ জেলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ঘোড়াঘাটে দাদীকে হত্যা: নাতিসহ গ্রেফতার ৩ নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশ ভালো বল করেছে : মাহেদি ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

 জয়ন্ত সাহা যতন,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 2:13 pm, বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (এসএলসিআরডিসিআর) প্রকল্পের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহম্মদ, মাহলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছার,  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মো. মোজাহারুল ইসলাম, মো. ইব্রাহিম খলিলুল্যøাহ, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অডিনেটর প্রসেনজিত রায়, এসএলসিআরডিসিআর প্রকল্পের উপজেলা ম্যানেজার আফরুজা বুলবুল, টেকনিক্যাল অফিসার রুশেল মিস্ত্রী, স্কুল ফ্যাসিলিটেটর সাবরিনা জাহান সুমি প্রমুখ। সভায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (এসএলসিআরডিসিআর) প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭টি প্রতিষ্ঠানকে দুর্যোগ সহনশীল হিসেবে নির্মাণ করার তথ্য তুলে ধরা হয়। এছাড়া দুর্যোগ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com