বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারে ‘নারী প্রধান’ টাকা পেয়েছেন : প্রধানমন্ত্রী খেলছে বৃষ্টি, ম্যাচ শুরু হতে দেরি মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা, শঙ্কায় আরো ৩ জেলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ঘোড়াঘাটে দাদীকে হত্যা: নাতিসহ গ্রেফতার ৩ নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশ ভালো বল করেছে : মাহেদি ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

খেলছে বৃষ্টি, ম্যাচ শুরু হতে দেরি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 2:18 pm, বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

পূর্বাভাস যেন আগেই দিয়ে রেখেছে বৃষ্টি। খেলোয়াড়দের আগে মাঠে খেলব আমি। দুই দিন ধরেই বেরসকি বৃষ্টির কবলে দেশ। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম।
গভীর রাত থেকে শুরু করে দুপুর পর‌্যন্ত কাঁদছে আকাশ।

সেই কান্নার কারণেই যথাসময়ে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হচ্ছে না আজ। ব্যাট-বলের লড়াই তো দূরের কথা এখন টসই হয়নি। কারা আগে-পরে নামবে।
কেননা চট্টগ্রামে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। শুধু কি বৃষ্টি, সঙ্গে বজ্রপাতও চলছে।

স্বাভাবিকভাবেই তাই মাঠ ঢাকতে ব্যস্ত মাঠকর্মীরা। নিজেদের কাজটা ঠিকঠাক মতো করেছেন তারাও।
এখন অপেক্ষা কবে থামবে বৃষ্টির লীলাখেলা। ম্যাচ অফিশিয়ালদের সূত্র অনুযায়ী, ম্যাচ মাঠে গড়ানোর জন্য বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়ারা। সেই সময় পেরিয়ে গেলে মাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হবেন ম্যাচ রেফারি।

নির্ধারিত সময় অনুযায়ী, দেড় টায় টস হওয়ার কথা ছিল। আর বেলা ২ টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল।
তবে বেরসিক বৃষ্টি তা আর হতে দিলো কই? সে যাই হোক ম্যাচ শুরু হলে সিরিজ জয়ের লক্ষ্যে খেলবে বাংলাদেশ। এই চট্টগ্রামেই প্রথম টি-টোয়েন্টিতে ৬ ‍উইকেটের জয় পেয়েছে লিটন দাসের দল। বিপরীতে নিউজিল্যান্ডের লক্ষ্য থাকবে সমতায় ফেরার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com