দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিশেষ অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি স্বামী ও স্ত্রী কে গ্রেফতার এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত সহ চারজন আসামিকে গ্রেফতার থানা পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত স্বামী-স্ত্রী আসামিদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন পৌর শহরের মধ্যে বাসুদেবপুর এলাকার রেজাউল করিমের ছেলে মোঃ জহুরুল ইসলাম এবং তার স্ত্রী মোছাঃ রুমি বেগম (উর্মি)।
এছাড়া হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা এবং ওসি মোঃ জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে দুটি মামলায় দুই জন আসামিকে কারাদ- প্রদান করা হয়।
আসামীরা হলেন, পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার সলিম মিয়ার ছেলে হাবু মিয়া কে ৩ মাসের বিনাশ্রম কারাদ- এবং হাকিমপুরের সাতকুড়ি এলাকার ইউনুস আলীর ছেলে ফারুক হোসেনকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক এসব আসামিকে গ্রেফতার করা হয়েছে। হাকিমপুর থানাকে শতভাগ মাদকমুক্ত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।