সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে কাজীপুরে সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত কাজীপুর সরকারি ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাজবাড়ীর আলোচিত বিশ্ববিদ্যালয় ছাত্র রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি পাকিস্তানকে গুঁড়িয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড অত্যাধুনিক মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করে হরমুজের পানিতে ফেলল ইরান সংসদ বিষয়ক মন্ত্রণালয় কমিটির সভাপতি নওশাদ জমির

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেসসচিব

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 6:27 pm, রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। নির্বাচন-পরবর্তী সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আজ রবিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।

প্রেসসচিব বলেন, ‘এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে।

আপনারা দেখেছেন যে তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে।’
প্রেসসচিব বলেন, ‘এবারই প্রথম একটি নির্বাচন হয়েছে যে নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। আমি আশা করব, আমাদের সাংবাদিক বন্ধুরা এ বিষয়ে দৃষ্টি রাখবেন।’

প্রথমবারের মতো খুব বড় একটা ইউজ হয়েছে বডি ওর্ন ক্যামেরা।

প্রধান উপদেষ্টা নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে দেড় ঘণ্টার মতো অবজার্ভ করেছেন। তিনি সরাসরি ১৭টি কেন্দ্রে কথা বলেছেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
এ সময় হাতিয়ায় ধর্ষণের ঘটনা নিয়ে শফিকুল আলম বলেন, ‘সরকার ধর্ষণের ঘটনায় একটি কমিটি করে দেবে, যারা এর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে।’

এদিকে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান প্রেসসচিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com