সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে কাজীপুরে সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত কাজীপুর সরকারি ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাজবাড়ীর আলোচিত বিশ্ববিদ্যালয় ছাত্র রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি পাকিস্তানকে গুঁড়িয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড অত্যাধুনিক মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করে হরমুজের পানিতে ফেলল ইরান সংসদ বিষয়ক মন্ত্রণালয় কমিটির সভাপতি নওশাদ জমির

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:32 pm, রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানালেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়ে পোস্ট দেন সারজিস আলম। এটাকে বাংলাদেশের রাজনীতিতে ‘পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা’ হিসেবে অভিহিত করেন সারজিস।

ফেসবুক পোস্টে সারজিস উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যানের এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।
প্রসঙ্গত, সন্ধ্যা ৭টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসায়, পরে রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com