মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

হবিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : 11:50 am, বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুকড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – আব্দুল কাদির (২৪) ও কাউছার মিয়া (২২)।

আব্দুল কাদির নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং কাউছার মিয়া একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল দিয়ে হবিগঞ্জ শহরে যাচ্ছিলেন আব্দুল কাদির ও কাউছার মিয়া। এ সময় উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে আব্দুল কাদির ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কাউছার মিয়ার মৃত্যু হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com