সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলিংটনে টেস্ট নিয়ে আক্ষেপ ঝাড়লেন শুবমান বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী কাজীপুরে বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক আর নেই  হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে ইমরান খানের জরুরি চিকিৎসা প্রয়োজন ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন কাজীপুরে যমুনা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার  রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ঐক্যের প্রক্রিয়ায় সংস্কার ও বিচারকে প্রাধান্য দিতে হবে

ভোলার তজুমদ্দিনে অগ্নিকান্ডে ১৪ টি দোকান পুড়ে গেছে

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 11:14 am, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

জেলার তজুমদ্দিন উপজেলায় শনিবার রাতে অগ্নিকান্ডে ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গত রাত ১২ টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসেরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরমধ্যে ৯টি প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়েছে ও ৫ টি আংশিক পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূচনা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে ফায়ার সার্ভিস।
তজুমদ্দিন ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কামরুল ইসলাম জাকির আজ সকালে বাসস’কে জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তজুমদ্দিন, লালমোহন, বোরহানউদ্দিন ও সদরের মোট ৪টি ইউনিট ২ ঘন্টা ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতির তালিকা নিরূপণের কাজ চলছে বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে মুদির দোকান, খাবার হোটেল, চায়ের দোকান, কসমেটিকস, হার্ডওয়ার, ফার্মেসি, গার্মেন্টস, ফলের দোকান, কীটনাশকের দোকান, জুতার দোকান ও ইলেকট্রনিক্সের দোকান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com