বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

ময়মনসিংহের আলালপুরে বাস-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 4:48 pm, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ময়মনসিংহ সদরের আলালপুরে আজ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। গুরুত্বর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার আলালপুর নামকস্থানে বেলা ১১ টার দিকে নালিতাবাড়িগামী একটি বাসের সাথে ময়মনসিংহগামী অপর একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এদুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ মারা যায়। খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থল থেকে আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেছে। পু্লশি বাস আটক করেছে। চালক পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com