বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ দুই যাত্রী নিহত

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 2:20 pm, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

ময়মনসিংহের ত্রিশালে বাসের চাপায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার অপর পাঁচজন আরোহী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে শিশুটির নাম রুবাইয়া। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি কয়েকজন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে ত্রিশালে যাচ্ছিল। ত্রিশাল উপজেলা সদরের বাসস্ট্যান্ডের কাছাকাছি এলাকায় পৌঁছালে একটি বাস ইউটার্ন নেওয়ায় সময় অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বছর বয়সী অটোরিকশার আরোহী রুবাইয়া মারা যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। তবে প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শানাক্ত করা যায়নি।
দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, হতাহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com