বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সাভারে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

প্রতিনিধি, সাভার
  • আপডেট সময় : 12:52 pm, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২


নানা আয়োজনে সাভারে পালিত হলো আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন। এ উপলক্ষে দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলার হলরুমে কেক কাটা হয়। এতে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আালম সমরসহ আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সাভার পৌরসভায় মেয়র হাজী আব্দুল গণি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনইদন পালনের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। অনুষ্ঠানে সকল ওয়ার্ডের কাউন্সিলর ও সুধীজন উপস্থিত ছিলেন।

আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে নানা আয়োজন করা হয়। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অপরদিকে আশুলিয়া ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন উদ্দিন মাদবরের উদ্যোগে কেক কাটা হয়।
এছাড়াও ঢাকার ধামরাইয়ে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন স্থানীয় আওয়ামী লীগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com