নানা আয়োজনে সাভারে পালিত হলো আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন। এ উপলক্ষে দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলার হলরুমে কেক কাটা হয়। এতে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আালম সমরসহ আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সাভার পৌরসভায় মেয়র হাজী আব্দুল গণি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনইদন পালনের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। অনুষ্ঠানে সকল ওয়ার্ডের কাউন্সিলর ও সুধীজন উপস্থিত ছিলেন।
আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে নানা আয়োজন করা হয়। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অপরদিকে আশুলিয়া ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন উদ্দিন মাদবরের উদ্যোগে কেক কাটা হয়।
এছাড়াও ঢাকার ধামরাইয়ে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন স্থানীয় আওয়ামী লীগ।
