শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

ষোড়শ সংশোধনী নিয়ে সরকার নাটক সৃষ্টি করেছে: মির্জা আলমগীর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:27 pm, সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

Mirza_Fokrul_Fileঅনলাইন ডেস্ক, সিএনআই নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সরকার নাটক সৃষ্টি করেছে। আওয়ামী লীগের যে বৈধতা নেই এবং সরকারের টিকে থাকার নৈতিক অধিকার নেই তা এই রায়ে প্রতিষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে চাল, ডাল ও শুকনো খাবার বিতরণকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই রায়ে যে বিষয়গুলো এসেছে তা ধ্রুবতারার মত সত্য। রায়ে অতি সত্য কথা বেরিয়ে এসেছে। সত্য কথা না বলার জন্য আওয়ামী লীগ সংবিধানে আইন তৈরি করেছে। তারা একদলীয় মানসিকতা তৈরির নানা কাজ করছে। আওয়ামী লীগের অতীত ইতিহাস এটা যে, মনের মতো না হলে আদালতের যে রায় তারা মানতে রাজি না।

বিএনপি মহাসচিব বলেন, এ রায় সত্যকে তুলে ধরেছে। তাই আমরা এই রায়টাকে বলছি ঐতিহাসিক যুগান্তকারী রায়। একইসঙ্গে আওয়ামী লীগ যেটা করতেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। সংলাপের আয়োজন করে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে।

তিনি বলেন, ভারতের বাঁধগুলো খুলে দেওয়ার কারণেই হঠাৎ করে উত্তরাঞ্চলের তিস্তাসহ সব নদ-নদীতে অনেক বেশি পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হচ্ছে। এই দুযোর্গ মোকাবিলা করার জন্য সরকারের যা করা উচিত ছিল দুভার্গ্যজনক সেটি করা হয়নি। আমি আশা করবো সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে বন্যায় আটকে পড়া মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসবেন।

বন্যাদুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি বলেন, আমাদের নেত্রী নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বন্যাকবলিত অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com