শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

বেগম খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:25 pm, বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

120660_97সিএনআই নিউজ :
লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকালে লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রীর ডান চোখে এই সফল অস্ত্রোপচার হয়।

অপারেশনের ৩ ঘন্টা অতিবাহিত হবার পর তিনি তাঁর বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের বাসায় ফেরেন। বেগম খালেদা জিয়া সুস্থ আছেন এবং দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। চিকিৎসকের পরামর্শক্রমে তিনি বিশ্রামে রয়েছেন।

অপারেশনসহ যাবতীয় চিকিৎসা কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করছেন লন্ডনে অবস্থানরত বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান। পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও শর্মিলা রহমান রহমানও সাবেক এই প্রধানমন্ত্রীকে সার্বক্ষণিক দেখভাল করছেন।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই শনিবার সন্ধ্যায় চিকিৎসার জন্য তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সাব্বির/সিএনআই নিউজ/ ৬৯৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com