শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

সংলাপের নামে তামাশা করছে ইসি: রিজভী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:33 pm, সোমবার, ৭ আগস্ট, ২০১৭

rijvi-rizviসিএনআই নিউজ : দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের নামে তামাশা করছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

গত ৩১ জুলাই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন। এসময় নির্বাচনে সেনা মোতায়েন, না ভোট সহ বিভিন্ন বিষয়ে কমিশনকে পরামর্শ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

সিইসিকে উদ্দেশ্য করে রিজভী বলেন, সুশীল সমাজের সুধী ব্যক্তিদের পরামর্শ নিতে না পারলে তাদের সঙ্গে সংলাপের নামে অপমান করছেন কেন। আমরা আগে থেকেই জানি সিইসি আওয়ামী লীগের লোক। সংলাপের নামে যা করছেন দেশের জনগণ তামাশা বলেই মনে করছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন এসেছেন চাকরী করতে। চাকুরী শেষ হলে চলে যাবেন। নিরপেক্ষ নির্বাচন দেয়া নিয়ে তার কোন দায় বদ্ধতা নেই। একতরফা নির্বাচনের মাধ্যমে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চাচ্ছে সিইসি।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, সরকার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য আওয়ামী লীগ কিছুই মানছে না। বিবেক আত্মা বিক্রি করা দেশে কিছু বুদ্ধিজীবী আওয়ামী লীগের সাফাই গাইছে। এতো অপরাধ দেখেও কিছু বলছে না বলে অভিযোগ করেছেন রিজভী।

প্রধানমন্ত্রী দেশের শাসনতন্ত্র নিজের ইচ্ছে মত পরিবর্তন করছে বলেও মন্তব্য করেন তিনি।

শোকাবহ আগস্ট মাস নিয়ে বিএনপির এই নেতা বলেন, আগস্ট মাসে মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর জন্য আমরা মর্মাহত।

দেশের এতো অধঃপতনেও কোন নৈতিকতার জোরে এ সরকার এবং মন্ত্রীরা গলাবাজি করছে। এরা কারো ভালো কথা শোনে না। যেমন চোর না শোনে ধর্মের কাহিনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের স্বার্থেই বাহিরে কিছুই বোঝে না।

স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক মুন্সী জামাল উদ্দিনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিলটি আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com