শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

গণতান্ত্রিক আন্দোলনে ২০ দলীয় জোটে যে কেউ আসতে পারে: মির্জা আলমগীর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:04 pm, রবিবার, ৬ আগস্ট, ২০১৭

mirza_alomgirসিএনআই নিউজ : সরকারের দমননীতির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে যে কেউ যোগ দিতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার দুপুরে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত শেষে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আলমগীর বলেন, আওয়ামী লীগ কি বলে আর না বলে, তাতে বিএনপি যায়-আসে না, এ জন্য যে আওয়ামী লীগ আজকে বেহাল হয়ে পড়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি সেতুরও মন্ত্রী পথেরও মন্ত্রী, তিনি পথের যে বেহাল অবস্থা করে রেখেছেন, তেমনি দেশের রাজনীতির অবস্থাও বেহলা হয়ে পড়েছে।
বিএনপি মহাসচিব বলেন, যেকোনো ব্যক্তি বা সংগঠন এই আমাদের জোটের সঙ্গে আসতে পারেন, যদি তারা আমাদের সঙ্গে একমত হন।
অন্যদিকে গণতন্ত্রকে রক্ষার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য, এই সরকারের যে অগণতান্ত্রিক আপনার দমননীতি চলছে, তার বিরুদ্ধে যদি অন্যান্য রাজনৈতিক দল জোট গঠন করে, তারা… রাজনীতি করতে চায়, সংগ্রাম করতে চায় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আন্দোলন করতে চায়, সেখানে আমাদের সম্পূর্ণ সম্মতি এবং আমাদের আপনার যে সমর্থন, সেটা থাকবে।
পুস্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ, ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ, মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডা. মিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. আব্দুল মান্নান, অধ্যাপক ডা. বজলুল গণি ভূইয়া, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বাবু, ডা. সাইফুল ইসলাম সেলিম, ডা. সাইফুদ্দিন নেসার আহমেদ ভুষান, অধ্যাপক ডা. মোঃ আমিনুল হক, ডা. মোঃ আজাহারুল ইসলাম, ডা: এম.এ কালাম, ডা: মোঃ ফারুক হোসেন, ডা. তৌহিদুল ইসলাম জন, ডা. শামীউল আলম সুহান, ডা. তৌফিকুর রহমান, ডা. আলমগীর কবির উজ্জল, ডা. শহীদুল হাসান বাবুল, ডা. জাহিদুল কবির, ডা. মোফাক্কারুল ইসলাম রানা, ডা. রুস্তম আলী মধু সহ প্রায় দেড় শতাধিক চিকিৎসক ও পেশাজীবি নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com