শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

অর্থমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননার সামিল ও অশুভ ইঙ্গিত : রিজভী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:08 pm, শনিবার, ৫ আগস্ট, ২০১৭

risbসিএনআই নিউজ :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননার সামিল ও অশুভ ইঙ্গিত।

শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ষোড়শ সংশোধনী রায়ের পরে সরকারের ক্ষমতায় থাকা বেআইনি। এ রায়ের পরে দেশের জনগণ আশা খুঁজে পাচ্ছে। ফলে সরকারের উচিত পদত্যাগ করে বিদায় নেয়া।

রিজভী আরো বলেন, লজ্জা থাকলে তারা এই রায়ের সমালোচনা না করে পদত্যাগ করে বিদায় নিতেন। কিন্তু তাদের কথাবার্তায় বুঝা যাচ্ছে- তারা ক্ষমতার মোহে সেই লজ্জাবোধও হারিয়ে ফেলেছেন।

বিএনপির এ সিনিয়র নেতা আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন-‘বিএনপি’র ‘টপ টু বটম’ নেতাদের পদত্যাগ করা উচিৎ’। ষোড়শ সংশোধনী বাতিলের কারণে ভোগ-দখলের স্বার্থে আঘাত আসায় মন্ত্রী-এমপি’রা এখন প্রলাপ বকছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, সরকারের ভ্রান্তনীতির কারণে হজ ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা চলছে। এতে হজ যাত্রীদের বাড়তি খরচ ও দুভোর্গ পোহাতে হচ্ছে।

এসময় তিনি বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে বিভিন্নস্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালাচ্ছে ও পুলিশি ধরপাকড় চালানো হচ্ছে বলে অভিযোগ করেন।

সাবি¦র/সিএনআই নিউজ/৫৩৩

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com