শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:59 pm, মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

Manikganj Munnu Picএইচ এম হাসিবুল হাসান, সিএনআই নিউজ, মানিকগঞ্জ : বিএনপির সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ইন্তেকাল করেছেন (ইন্নাইলাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মঙ্গলবার ভোরে মানিকগঞ্জের নিজ বাসভবন গিলন্ডে মারা যান তিনি। মুন্নুর কন্যা আফরোজা খান রিতার ব্যক্তিগত সহকারী রেজাউল করিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন। রেজা আরও জানান, মুন্নু দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বিএনপির এই বর্ষীয়ান নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মানিকগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মাঝে বিষাদের ছায়া নেমে আসে।
মুন্নু ১৯৯১ সালে মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) আসনে বিএনপির হয়ে নির্বাচন করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালেও তিনি ওই আসন থেকে অনায়াসে জয়লাভ করেন। ২০০১ সালে এই আসনের পাশাপাশি মানিকগঞ্জ-৩ (সদর- সাটুরিয়া) আসনেও বিজয়ী হন মুন্নু। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাকে মন্ত্রী করা হলেও সে সময় তাকে কোন দপ্তর দেয়া হয়নি। মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন মুন্নু। তবে বিএনপির সর্বশেষ কমিটিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। মুন্নুর কন্যা ও মানিকগঞ্জ জেলা বিএনপির বর্তমান সভাপতি আফরোজা খান রিতা লন্ডনে অবস্থান করছেন। তিনি দেশে আসার পর দাফনের সময় ঠিক করা হবে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com