শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

জেরার অনুমতি পেলেন খালেদা জিয়ার আইনজীবীরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:41 pm, রবিবার, ৩০ জুলাই, ২০১৭

kaliadajiahaসিএনআই নিউজ :
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তিন ব্যাংক কর্মকর্তা, দুদকের এক কর্মকর্তাসহ চার সাক্ষীকে জেরার জন্য অনুমতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা। সাক্ষীদের জেরার জন্য খালেদা জিয়ার করা এক আবেদনের শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২১ জুলাই খালেদা জিয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই আবেদন করেন। ৫ জুলাই আবেদনটি হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করা হয়। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদিন ও জাকির হোসেন ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

পরে জাকির হোসেন ভূঁইয়া বলেন, চার সাক্ষী হলেন শেখ মকবুল আহমেদ, আমিরুল আসলাম, অমল কান্তি চক্রবর্তী ও চৌধুরী এম এন আলম। এঁদের মধ্যে প্রথম তিনজন ব্যাংক কর্মকর্তা। অপরজন হচ্ছেন দুদকের সহকারী পরিচালক।

জাকির হোসেন ভূঁইয়া বলেন, আগামী বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ সাক্ষীর জন্য দিন ধার্য হয়েছে। পাঁচ সাক্ষীকে জেরার জন্য আবেদনটি করা হয়েছিল, আদালত চারজনকে জেরার আবেদন মঞ্জুর করেছেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। মামলায় খালেদা জিয়া ছাড়া অপর আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।
সাব্বির/সিএনআই নিউজ/৩৭১

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com