সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ মুসলিম বিশ্বের মতপার্থক্য নিরসনে ওআইসির প্রতি আহ্বান ইরানের প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর সর্বজনীন পেনশন স্কিমের সর্বোচ্চ ১১.৭২ শতাংশ মুনাফা কাজীপুরে যমুনা ও ইছামতি নদীর চরে আগাম সবজি চাষ  বগুড়ার শেরপুরে পিইপির উদ্দ্যোগে হতদরিদ্র পরিবারকে সহায়তা প্রদান ঘোড়াঘাটে দুর্গাপূজায় ২৪৩ আনসার-ভিডিপি মোতায়েন

কাজীপুরে যমুনা ও ইছামতি নদীর চরে আগাম সবজি চাষ 

টি এম কামাল :
  • আপডেট সময় : 3:27 pm, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
 সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা ও ইছামতি নদীতে জেগে ওঠা চরে ও সমতলে আগাম শীতকালীন সবজি (খরিপ-২) চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। একটি পৌরসভা ও ১২ টি ইউনিয়নজুড়ে প্রায় সব গ্ৰামে এখন আগাম জাতের সবজি চাষের ধুম পড়েছে। বেশি লাভের আশায় চাষিরা অক্লান্ত পরিশ্রম করছেন।
সরেজমিনে যমুনা, ইছামতি নদীর চর ও বিভিন্ন গ্ৰাম ঘুরে দেখা গেছে, চাষিরা কেউ জমি তৈরি করছেন, কেউ নতুন চারা রোপণ করছেন, আবার কেউবা আগে লাগানো ছোট সবজির চারাগুলোর নিবিড় পরিচর্যায় ব্যস্ত। বাজারে নতুন সবজির চাহিদা ও দাম দুটোই ভালো থাকে। তাই আগাম চাষে লাভের সম্ভাবনা বেশি। কৃষকরা লালশাক, বেগুন, মুলা, ফুলকপি, পাতা কপি, ঢ্যাঁড়শ, পুঁইশাক টমেটো, লাউ, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন জাতের সবজি আবাদ করছেন। ইতোমধ্যে অনেকে আগাম জাতের সবজি বাজারে তুলেছেন এবং ভালো দামও পাচ্ছেন।
কাজীপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৪৫২ হেক্টর জমিতে সবজি আবাদের জন্য লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ৩৫২ হেক্টর জমিতে আবাদ হয়েছে। উপজেলায় সবজি চাষিদের অন্যতম একজন, পাঁচগাছি গ্ৰামের বাদশা মিয়া। তিনি বলেন, ‘সার, বীজ ও কীটনাশকের দাম আগের চেয়ে অনেক বেড়ে গেছে। তার ওপর শ্রমিকের পারিশ্রমিক ও ছড়া। এত খরচ করে চাষাবাদ করে আগের মতো লাভ হয় না। এই কারণে আমি এখন আগের মতো বেশি জমি নিয়ে চাষ করেছি না।’
এ বিষয়ে কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, ‘এ বছর আগাম শীতকালীন (খরিপ-২) সবজি চাষের লক্ষ্যমাত্রা ভালো। কৃষকরা এখন লাভজনক ফসল চাষে উৎসাহিত হচ্ছেন। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করেছি, যাতে তারা সুষম সার ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করে উৎপাদন বাড়াতে পারেন। আগাম সবজি চাষ করে তারা যেন লাভবান হতে পারেন, সে লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com