শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই : নানক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:12 pm, রবিবার, ৩০ জুলাই, ২০১৭

2017-07-30_6_377746সিএনআই নিউজ :
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডকে সাধারণ মানুষের কাছে তুলে ধরুন। নিজের জন্য নয়, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট চাইতে হবে। জাতির জনকের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাস ও জঙ্গিবাদে বিশ্বাসী নয়। উন্নয়নই আওয়ামী লীগের রাজনীতির মূলমন্ত্র।
তিনি গতকাল শনিবার রাতে রংপুর টাউন হল মঞ্চে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ ভিশন ২০২১ বান্তবায়নে আধুনিক পরিকল্পিতি সিটি কর্পোরেশন গড়ার প্রত্যয়ে আয়োজিত মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নানক বলেন, রংপুর অতীতে এক সময় অবহেলিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বে ও নেতৃত্বে রংপুর এখন অনেক বদলে গেছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এখানে বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন, প্রশাসনিক বিভাগসহ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তাই এসব উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে দলের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর জয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থাকার নির্দেশ দেন তিনি।
রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফির সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহামুদ চৌধুরী এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সি, এমপি।
এসময় বক্তারা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে দলীয় কোন্দল, ভেদাভেদ ও দ্বন্দ্ব ভুলে গিয়ে সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধারণ জনগণের সামনে তুলে ধরতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার নির্দেশ দেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি, রংপুর-২ আসনের আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক এমপি, মিডিয়া ব্যক্তিত্ব তরুণ আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল কারিম রাজু প্রমুখ।
সভায় মহানগরীর ৩৩টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাব্বির/সিএনআই নিউজ/৩৬১

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com