শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

‘ইউনূস সেন্টারের সম্মেলনে বাধা দিয়ে সরকার দেশের ভাবমূর্তি নষ্ট করেছে’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:05 pm, শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

120265_7869সিএনআই নিউজ :
ইউনূস সেন্টার আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে শেষ মুহূর্তে পুলিশের অনুমতি না পাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকারের এ ধরনের বাধা দেয়ার ঘটনা নজিরবিহীন ও ব্যক্তিগত বিদ্বেষের প্রকাশ। আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি না দেয়ায় সরকার বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি বিনষ্ট করেছে। সরকারের এই একগুঁয়েমি সিদ্ধান্ত দেশের জন্য অশুভ বার্তা। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, ইউনূস সেন্টার কর্তৃপক্ষ সম্মেলনের বিষয়টি অবহিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিমানবন্দর ইমিগ্রেশনসহ সাতটি দফতরে গত ২০ জুলাই চিঠি পাঠিয়েছিল। ব্যক্তি আক্রোশ, স্বেচ্ছাচারিতা ও একতরফা আধিপত্য এখন বাংলাদেশের রাষ্ট্রচরিত্র। যার আবারো বহিঃপ্রকাশ দেখা গেল ইউনূস সেন্টার আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে পুলিশি বাধার মধ্য দিয়ে।

তিনি বলেন, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার তথা গণতন্ত্র যে কত বিপন্ন, তা এই ঘটনায় বিশ্ববাসীর কাছে আবারও সুস্পষ্টভাবে প্রমাণিত হলো।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউনূস সেন্টার আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে পাঁচশ বিদেশি অতিথিসহ ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির অংশ নেয়ার কথা ছিল। বিশ্বের খ্যাতিমান ব্যক্তিদের অনুষ্ঠানে বক্তব্য দেয়ার জন্য অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। আমন্ত্রিত পাঁচশ বিদেশি অতিথির মধ্যে প্রায় দুইশ অতিথি এরই মধ্যে ঢাকায় উপস্থিতও হয়েছেন।

সাব্বির /সিএনআই নিউজ /৩২০

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com