শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

‘বিএনপির নেতাদের কাল্পনিক মামলায় নাজেহাল করছে সরকার’ : মির্জা আলমগীর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:00 pm, বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

FOKRUL---BNPঅনলাইন ডেস্ক, সিএনআই নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে অভিযোগ করে বলেছেন, বিএনপির নেতাকর্মীদের নামে ক্ষমতাসীনরা নতুন নতুন কাল্পনিক ও উদ্ভট মামলা দায়েরের মাধ্যমে নাজেহাল করছে। জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক এই ধরনের হীন অপকর্মের উদ্দেশ্যই হচ্ছে রাষ্ট্রক্ষমতা হাতছাড়া না করা।

বুধবার রাতে ফেনী জেলাধীন পরশুরাম পৌর যুবদলের প্রচার সম্পাদক মো. আলাউদ্দিনকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে আরও বলেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েই আলাউদ্দিন গ্রেফতার হয়েছেন। বর্তমান শাসকগোষ্ঠী এ দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিসহ অন্যান্য বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে প্রায় প্রতিদিনই নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে।

মির্জা ফখরুল আলাউদ্দিনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com