শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

সংলাপ না হলে আন্দোলন : দুদু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:36 pm, বুধবার, ২৬ জুলাই, ২০১৭

duduঅনলাইন ডেস্ক, সিএনআই নিউজ : আগামী একাদশ নির্বাচন সবার অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে সরকারের প্রতি সংলাপের তাগিদ দিয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, সংকট সমাধানে আমরা আন্দোলন চাই না, আলোচনা চাই। আমাদের প্রথম পছন্দ আলোচনা, দ্বিতীয় পছন্দ আন্দোলন বা সংগ্রাম। কিন্তু সংলাপ না হলে আন্দোলনের কোনো বিকল্প থাকবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, বর্তমান সরকার যদি আলোচনা না করে বিরোধী দলের উপরে নির্যাতন-হত্যা-গুম অব্যাহত রাখে তাহলে বিরোধী দল হিসেবে আমাদের আন্দোলনের পথই বেছে নিতে হবে। অন্যকোনো বিকল্প থাকবে না। বিএনপি চেয়ারপারসনের ব্যাপারে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাবে দুদু বলেন, চিকিৎসার উদ্দেশে লন্ডন গেছেন দেশনেত্রী খালেদা জিয়া। চিকিৎসায় সময় ব্যবহার করছেন তিনি। এ নিয়ে নানা ধরনের কথা বলা হচ্ছে, নানা অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু এটা নিয়ে অপপ্রচার করার কিছু নেই। তবে আমরা বলতে চাই, স্বৈরাচার ও ফ্যাসিবাদ পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে তার লন্ডন সফর। দুদু বলেন, বাংলাদেশ গণতন্ত্রের দেশ। এই দেশ ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতার দেশ। এই দেশ একাত্তরের মুক্তিযোদ্ধাদের দেশ। এই দেশে ফ্যাসিবাদ ও গণতন্ত্র বিরোধী কোনো শক্তি কোনোকালে থাকতে পারেনি, আগামী দিনেও পারবে না। বিএনপি’র এ ভাইস চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে ঐক্যবদ্ধ হতে হবে। স্পষ্টভাষায় বলতে চাই, এই সরকার বেশিদিন ক্ষমতায় নেই। একটি গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণমূলক প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে এই অপশক্তির পতন হবে। মানববন্ধনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com