শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

খালেদা জিয়া দেশে ফিরবেন না, এটা আহমকও বিশ্বাস করে না : ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:25 pm, বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

fokrul--bnp--55অনলাইন ডেস্ক, সিএনআই নিউজ : বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী হেলপ সেলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন না, এটা আহমকও বিশ্বাস করে না।

দেশের মানুষকে হত্যা ও নির্যাতন করা ক্ষমতাসীন আওয়ামী লীগের রোল মডেল বলে মন্তব্য করে মির্জা আলমগীর, কীভাবে মানুষকে নির্যাতন করা যায়, ভিন্নমত দমন করা যায় এবং অসহায় নিরীহ মানুষকে কুপিয়ে হত্যা করা যায়; এটাই হচ্ছে আওয়ামী লীগের রোল মডেল।

ওয়ান ইলেভেনের প্রসঙ্গ টেনে মির্জা আলমগীর বলেন, আজকে যারা এ ধরনের কথাবার্তা বলছেন, তারাও জেলখানায় কান ধরে উঠবস করে বলেছিলেন ‘আর রাজনীতি করবো না’। তাই এ ধরনের কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখবেন। এ ধরনের কথাবার্তা বলে জনগণকে আর বিভ্রান্ত করবেন না।

আওয়ামী লীগকে আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা যে ভয় পেয়েছেন! নির্বাচনে পরাজয় হলে আপনারা পালানোর রাস্তা খুজে পাবেন না। আমি দলের মহাসচিব হয়ে আশ্বস্ত করছি, আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুন। তাহলে জনগণ শান্তিপূর্ণভাবে আপনাদের বিবেচনা করবে। তা নাহলে সত্যিই আপনারা পথ খুজে পাবেন না।

খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী দলের প্রত্যেকটি ইউনিটকে শক্তিশালী করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পরাজয়ের মাধ্যমে এই জুলুম অত্যাচারের অবসান ঘটানো হবে বলে জানান তিনি।

এ সময় দলের মহাসচিব চলমান গণতান্ত্রিক আন্দোলনে গুম খুন ও নির্যাতনের শিকার ৫ টি পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন।

সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুব দলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com