শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

নির্বাচন কমিশন জনগণের নয় : রিজভী আহমেদ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:37 pm, বুধবার, ১৯ জুলাই, ২০১৭

rijvi-rizviঅনলাইন ডেস্ক, সিএনআই নিউজ : প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে উদ্দেশ করে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‌সরকার আপনাকে হারিকেন দিয়ে খুঁজে খুঁজে নিয়ে এসে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছে। এখন আপনি প্রধানমন্ত্রীর সুরেই কথা বলছেন। সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি কাজ করছেন। আপনি রকিব মার্কা নির্বাচনের মতোই নির্বাচন করতে চাচ্ছেন। আপনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কঠিন হবে। তাই এ নির্বাচন কমিশন শেখ হাসিনার, দেশের জনগণের নয়।’

বুধবার দুপুরে কুমিল্লা নগরীর বাদুরতলা ধর্মসাগর পাড় এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশের ১৮ লাখ মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। সরকার এটিকে মহামারী বলতে নারাজ। মশা মারার নামে লাখ লাখ টাকা লোপাট করা হচ্ছে।

তিনি বলেন, দুর্গত অঞ্চলে ত্রাণ নেই। মানুষ বহু কষ্টে জীবন-যাপন করছে। সরকারের এ ব্যর্থতাকে আড়াল করতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন, তিনি দেশ ছাড়েননি। বরং দেশ ছেড়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন- মোস্তাক মিয়া, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আহমেদ, কামরুল হুদাসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com