
সিএনআই নিউজ ডেস্ক, : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এখন সিসিউতে (করোনারি কেয়ার ইউনিট) আছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন বলে জানা গেছে। ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এছাড়া বিকেলে তাকে কেবিনে হস্তান্তর করা হতে পারে।
অ্যাপোলো হাসপাতালের কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সোমবার রাত ৯টায় রাজধানীর গুলশান-২ এলাকার নিজ বাসভবনে অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দুলুকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
মামুন/সিএনআই নিউজ/২৭২৮